মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম      ● পঞ্চগড়ে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান       ● সাতক্ষীরার পাঁচ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ      ● এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, সময় সকাল ১১টা      ● কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার      ● কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন      ● মাধবপুরে পুলিশের ওপর হামলা, যুবকের এক বছরের জেল      ● কুমিল্লায় প্রথমবার থামল কক্সবাজারগামী ট্রেন, উচ্ছ্বাসে ভাসছেন যাত্রীরা      ● কুমিল্লায় ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেল নিতে এসে ধরা ভুয়া সিআইডি অফিসার      ● ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার      ● কুরুকপাতায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল যুব সংঘ      
কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ডিগ্রি কলেজে চারটি শূন্য পদে নিয়োগকে কেন্দ্র করে অর্থ লেনদেন, প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, চাকরি পাওয়ার আশায় এক প্রার্থী জমি বিক্রি করে ২০ লাখ টাকা দিয়েও নিয়োগ পাননি। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের গভর্নিং বডির সভাপতি সহ কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয় এক পরীক্ষার্থীর পিতার অভিযোগ, ল্যাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ মোট চারটি পদে নিয়োগের জন্য গত ২৪ অক্টোবর শনিবার পরীক্ষা নেওয়া হয়েছে। তবে পরীক্ষার পর ৭২ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কেন ফল প্রকাশ করা হয়নি, এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এসব পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, কোনো কোনো পদের বিপরীতে ২০ লাখ টাকা বা তারও বেশি অর্থ লেনদেনের কথা শোনা যাচ্ছে। তবে এসব লেনদেনের মোট পরিমাণ, অর্থের প্রকৃত গ্রহীতা এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের সবচেয়ে আলোচিত অংশটি এক প্রার্থীকে ঘিরে। স্থানীয় সূত্রের দাবি, চাকরি পাওয়ার আশায় ল্যাব সহকারী পদে সেলিনা আক্তারের পিতা পনির উদ্দিন, তিনি একজন কৃষক ও মসজিদের ইমাম, জমি বিক্রি করে এবং সুদে টাকা নিয়ে মেয়ের চাকরি পাওয়ার আশায় গত দুই মাস আগে ওই কলেজের স্টাফের এক নিকট আত্মীয়ের মাধ্যমে কলেজের প্রিন্সিপাল রফিকুল ইসলাম জুয়েলের নিকট ১৭ লাখ টাকা প্রদান করেন। চাকরি হওয়ার পর বাকি তিন লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে চাকরি না দিয়ে ২৫ লাখ টাকার বিনিময়ে মো. রোকনুজ্জামান নামে অন্য এক প্রার্থীকে চাকরি দেওয়ার অভিযোগ করেন সেলিনা আক্তারের পিতা পনির উদ্দিন। তাঁর দাবি, এ ঘটনায় তাঁর প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

নিয়োগ পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের দাবি, পরীক্ষার আগেই কয়েকজন প্রার্থীকে প্রশ্ন সরবরাহ করা হয়েছিল। পরে বিষয়টি প্রকাশ পাওয়ার আশঙ্কায় নতুন করে প্রশ্নপত্র তৈরি ও লেখানোর উদ্যোগ নেওয়া হয়।

অভিযোগকারীরা আরও দাবি করেছেন, অর্থ লেনদেন ও কথোপকথনের অডিও রেকর্ড তাঁদের কাছে রয়েছে।

স্থানীয় সচেতন মহল ও অভিযোগকারীরা নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে—পরীক্ষার ফল প্রকাশে বিলম্বের কারণ অনুসন্ধান, অভিযোগে উল্লিখিত আর্থিক লেনদেন যাচাই, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

তাঁরা আরও দাবি জানিয়েছেন, অর্থ দিয়ে প্রতারিত হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রার্থী যেন আইনগত প্রতিকার ও আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পান।

নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তা শুধু চাকরিপ্রার্থীদের আর্থিক ক্ষতির কারণ হবে না, শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগব্যবস্থার ওপরও মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।

কলেজের পরীক্ষায় দুর্নীতি ও টাকা নেওয়ার বিষয়ে অত্র কলেজের প্রিন্সিপাল রফিকুল ইসলাম জুয়েলের ০১৭১৪৩৩৩০০৬ নম্বরে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তিনি রিপ্লাই দেননি।

এ বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া ডিজির প্রতিনিধি কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মো. আনোয়ার হোসেন মণ্ডলের সঙ্গে কথা হলে তিনি বলেন, পরীক্ষা স্বচ্ছ হয়েছে, দুর্নীতি হয়নি।

গত ২৪ অক্টোবর শনিবার পরীক্ষা নেওয়া হলেও কেন ফল দিতে বিলম্ব হচ্ছে, এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে কলেজের প্রিন্সিপালের নেতৃত্বে অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সব সদস্য মিলে একটি গোপন বৈঠক করে ফল দেওয়ার সিদ্ধান্ত নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফল প্রকাশ করা হয়েছে কি না, তা জানা যায়নি।

এ বিষয়ে অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার মো. ইউনুস আলীর সঙ্গে কথা হলে তিনি বিরক্তির সুরে বলেন, “আমি কিছু জানি না, আমাকে এ ব্যাপারে বারবার ফোন দেবেন না।” এ কথা বলে তিনি ফোন কেটে দেন।

ভুক্তভোগী সেলিনা আক্তারের পিতার দাবি, অবিলম্বে এ প্রহসনের নিয়োগ বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার জন্য তিনি মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close