মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭      ● কর্মসূচিতে ফ্যাসিবাদকে উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী      ● কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম      ● পঞ্চগড়ে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান       ● সাতক্ষীরার পাঁচ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ      ● এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, সময় সকাল ১১টা      ● কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার      ● কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন      ● মাধবপুরে পুলিশের ওপর হামলা, যুবকের এক বছরের জেল      ● কুমিল্লায় প্রথমবার থামল কক্সবাজারগামী ট্রেন, উচ্ছ্বাসে ভাসছেন যাত্রীরা      ● কুমিল্লায় ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেল নিতে এসে ধরা ভুয়া সিআইডি অফিসার      
কর্মসূচিতে ফ্যাসিবাদকে উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ পিএম

যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি পালনের অধিকার থাকলেও তাতে পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করার কোনো উপাদান থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সোমবার রাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘যে স্লোগান বা যে কাজ পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, সে কাজ করা উচিত নয়। এখন গণতন্ত্রের চর্চা হচ্ছে নির্ভয়ে, নিঃসংকোচে। সেখানে যে কোনো দল যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু কারও রাজনৈতিক কর্মসূচিতে পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করার কোনো উপাদান যেন না থাকে, এটাই হচ্ছে আমাদের আবেদন।’ সিপিবি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে বলার মতো কোনো তথ্য বা নিদর্শন তাঁরা এখনো পাননি।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এ সময় রিজভী যুবদলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে যুবদল ভূমিকা রাখবে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রুহুল কবির রিজভী   বিএনপি   যুবদল   ফ্যাসিবাদ   জয় বাংলা স্লোগান   সিপিবি   তারেক রহমান   রাজনৈতিক কর্মসূচি   বাংলাদেশের রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close