মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুমিল্লায় ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেল নিতে এসে ধরা ভুয়া সিআইডি অফিসার      ● ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার      ● কুরুকপাতায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল যুব সংঘ      ● নারিন্দায় হযরত শাহ আহসান উল্লাহ (রহ.) ওরস আজ      ● সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, জরুরি নয় এমন মার্কিন কর্মকর্তাদের ফেরার নির্দেশ      ● পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রাক্কলন, স্বাগত জানালেন দুই প্রধানমন্ত্রী      ● নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপির ছেলে ডিবি হেফাজতে      ● জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল      ● পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      ● পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর      ● মোংলা বন্দরে কয়লাবাহী জাহাজ ডুবি, নৌযান চলাচল স্বাভাবিক      
কুমিল্লায় ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেল নিতে এসে ধরা ভুয়া সিআইডি অফিসার
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম

কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ অক্টোবর) কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান। 

আটক রাসেল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মরিচ্যা গ্রামের ভূইয়া বাড়ির আবু বকর সিদ্দিকের ছেলে।

পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান জানান, গত ২৩ অক্টোবর কান্দিরপাড় এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা একটি মোটরসাইকেল চালককে থামার সংকেত দেন। এ সময় ওই ব্যক্তি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ না থাকায় নিয়ম অনুযায়ী সেটি ডাম্পিংয়ে পাঠান ট্রাফিক পুলিশের সদস্যরা। পরে ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন রাসেল হোসেন। তার পরিচয় নিয়ে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানায়। পরে ডিবির একটি দল এসে যাচাই-বাছাই করে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হয়। এ সময় তার মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবির সন্ধান পাওয়া যায়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ধরনের ভুয়া পরিচয়ধারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   ভুয়া সিআইডি কর্মকর্তা   রাসেল হোসাইন   ডিবি পুলিশ   প্রতারণা   এআই প্রযুক্তি   ভুয়া পরিচয়পত্র   মোটরসাইকেল ডাম্পিং   কান্দিরপাড়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close