শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, বদলাবে শিখনপদ্ধতি      ● রাজধানীতে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে হামলা      ● নতুন বেতন কাঠামোয় পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা      ● নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য      ● দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প      ● ছুটির আমেজে ঢিলেঢালা রাজধানীর বাজার      ● সিংড়ায় সার সরবরাহ নিশ্চিত করতে মতবিনিময়      ● মহা-রূপান্তরের পথে মোংলা বন্দর      ● বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১১৬ ডলার      ● বাউফলে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার, শরীরে বাঁধা ছিল ১৬টি ইট      ● খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং,উত্তাপহীন সড়ক      ● ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম      
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, বদলাবে শিখনপদ্ধতি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ AM

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চারটি পাঠ্যবই। মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা, নৈতিকতা এবং বাস্তবমুখী দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে বইগুলো তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। আগামী ২৫ অক্টোবর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসি) সভায় বইগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। অনুমোদন পেলে বইগুলোর প্রায় দেড় কোটি কপি ছাপানো হবে।

চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ বইয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন ও দাবার নিয়মের পাশাপাশি কারাতে, জুডো ও তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষার কৌশল, প্রাথমিক চিকিৎসা, পুষ্টি ও সামাজিক দক্ষতা তুলে ধরা হয়েছে। ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইয়ে ভাষা, পোশাক, শিল্পকলা, খাবার, সামাজিক রীতিনীতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য স্থান পেয়েছে। ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইয়ে দৈনন্দিন অভিজ্ঞতা, পরিবেশ, স্বাস্থ্য, নিরাপত্তা, সৃজনশীলতা ও পারস্পরিক সম্পর্কের মাধ্যমে শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর ‘আমার কারিগরি শিক্ষা’ বইয়ে প্রযুক্তির ব্যবহার, সমস্যা সমাধান, ছোট উদ্যোগ, সবুজ প্রযুক্তি ও টেকসই জীবনযাপনের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, বইগুলোর পাণ্ডুলিপি প্রণয়ন ও যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এনসিসির অনুমোদনের পর ছাপানোর জন্য পাঠানো হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মুদ্রণকাজ শেষ করার আশা করছেন। এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক এ কে এম শওকত আলী খান বলেন, নতুন বইগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যার বাইরে আনন্দময় পরিবেশে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নতুন পাঠ্যবই   ২০২৭ শিক্ষাবর্ষ   শিক্ষাক্রম   এনসিটিবি   চতুর্থ শ্রেণি   ষষ্ঠ শ্রেণি   কারিগরি শিক্ষা   বাংলাদেশের সংস্কৃতি   খেলাধুলা   শিক্ষা সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close