শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু      ● অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল      ● কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও আধুনিক অবকাঠামো গড়ার তাগিদ বগুড়ায়      ● কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২      ● শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল ধ্বংসের নির্দেশ মাউশির      ● অর্থনৈতিক প্রলোভনে ট্রাম্পকে কৌশলে সামলাচ্ছে মস্কো      ● লিটন-তাসকিনকে নিয়ে বাংলাদেশের ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড      ● রিয়াদে নিহত বাংলাদেশি শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে      ● সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা, নিহত ২৪      ● অবকাঠামো ও যোগাযোগ খাতে হাজার কোটি টাকার পরিকল্পনা      ● বন্ধের ঘোষণা, তবু চলছে গুড়পুকুরের মেলা, প্রতিদিন ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ      ● নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালিত      
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:২৭ AM

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খুরশীদ আলম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক খুরশীদ আলম জানান, চেসির আঘাত ছিল অত্যন্ত গুরুতর। এতে তাঁর মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন। পরিবারের অনুরোধে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। পরে রাতে ভেন্টিলেটর খুলে দেওয়ার পর তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন চেসি ও তাঁর সহপাঠীরা। পথে অটোরিকশাটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

দুর্ঘটনার পর তাঁকে প্রথমে বাঘমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

চেসি ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি বলেন, এই অকাল মৃত্যু অপ্রত্যাশিত। গোটা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সড়কে চলাচলের ক্ষেত্রে সব শিক্ষার্থীকে সতর্ক থাকার আহ্বান জানান।





স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close