সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি      ● জামালপুরে আল আকাবা সমবায় সমিতির আমানত ফেরতের দাবিতে মানববন্ধন      ● সাতক্ষীরা শহর উন্নয়নে ১০০ বছরের পরিকল্পনার আহ্বান      ● বাঁশবুনিয়ায় পাকা ধান রক্ষায় কৃষকের অভিনব কৌশল      ● ঝালকাঠিতে গাঁজা সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড      ● কেন্দুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● সৌরবিদ্যুৎ স্থাপনে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশেষ সুবিধা      ● রমজানের কারণে জানুয়ারিতে বইমেলা, প্রশ্ন একুশের চেতনা নিয়ে      ● ‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী      ● ইরানে হামলার প্রস্তুতি, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় মার্কিন বাহিনী      ● পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার পর এবার নৌকা নিয়ে বিতর্ক      ● নির্বাচনে এগিয়ে ছাত্রদের তালিকা, পরাজয় স্বীকার ভুচিচের      
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ AM

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৬টা ৫ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। এর আগে রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে প্রতিনিধিদল নিয়ে ঢাকা ছাড়েন তিনি।

সফরের প্রথম দিনেই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) বাস্তবায়ন, বাংলাদেশি পণ্যের বাজারসুবিধা, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা। নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ উন্নয়নও আলোচনায় গুরুত্ব পাবে। সফরকালে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আশা করছে বাংলাদেশ।

সফরে প্রধানমন্ত্রী জাপানের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এ ছাড়া জাইকা, জেবিআইসি ও জেট্রোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের সমাধান এবং জ্বালানি সহযোগিতার বিষয়ও আলোচনায় আসতে পারে। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   জাপান সফর   বাংলাদেশ-জাপান সম্পর্ক   সানায়ে তাকাইচি   দ্বিপক্ষীয় বৈঠক   বিনিয়োগ   বাণিজ্য   অর্থনৈতিক অংশীদারত্ব   জাইকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close