শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান আট দেশের      ● মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি গোয়েন্দাদের      ● সৌদির কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি      ● উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১      ● যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত,আহত ২      ● শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, বদলাবে শিখনপদ্ধতি      ● রাজধানীতে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে হামলা      ● নতুন বেতন কাঠামোয় পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা      ● নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য      ● দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প      ● ছুটির আমেজে ঢিলেঢালা রাজধানীর বাজার      ● সিংড়ায় সার সরবরাহ নিশ্চিত করতে মতবিনিময়      
ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান আট দেশের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ১২:৫৬ PM

ইরানের ওপর নতুন করে সামরিক হামলা না চালিয়ে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আটটি দেশ। শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে যুক্তরাষ্ট্রকে নতুন সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিসরের প্রতিনিধিরা অংশ নেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বৈঠকে অংশ নেওয়া কোনো দেশই ইরানে নতুন সামরিক হস্তক্ষেপের পক্ষে নয়। এতে উত্তেজনা বাড়ার পাশাপাশি সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। যুদ্ধ বন্ধে কূটনীতি ও সংলাপই একমাত্র পথ।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বাড়লে কোনো পক্ষই লাভবান হবে না। এর প্রভাব জ্বালানি তেলের দামসহ বিভিন্ন জ্বালানিপণ্যের বাজারে পড়তে পারে। তাই দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম দেখাতে হবে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে উত্তেজনা কমানো জরুরি; শুধু সামরিক শক্তি দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

এদিকে তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, ওয়াশিংটন চাইলে শনিবার বা রোববারের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমঝোতার জন্যও প্রস্তুত বলে দাবি করেন তিনি। বৈঠকে গাজায় ইসরায়েলের যুদ্ধ, ইয়েমেনের সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়। আলাদা এক যৌথ বিবৃতিতে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিসর ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় বন্ধের আহ্বান জানায়। একই সঙ্গে হুতি গোষ্ঠীর সামরিক তৎপরতার নিন্দা জানিয়ে হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল স্বাভাবিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ইরান   যুক্তরাষ্ট্র   ফ্রান্স   জার্মানি   তুরস্ক   সৌদি আরব   পাকিস্তান   মিসর   মধ্যপ্রাচ্য সংকট   হরমুজ প্রণালি   কূটনীতি   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close