প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:১৮ পিএম

ঢাকার আশুলিয়ায় ‘উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতি লিমিটেড’-এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আগামী তিন বছরের জন্য এই সমিতির সভাপতি হিসেবে মোঃ আব্দুল বাকী এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা আব্দুল মতিন দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি লোকমান হোসেন খোকা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমবায় অফিসার ফারহানা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, অডিট কমিটির মোঃ হুমায়ুন কবির সরকার এবং সদস্য মোঃ জাকারুল হক। এ ছাড়া সাভারস্থ বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান ও আসাদুজ্জামান মোহনসহ সাধারণ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত এই কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক মোঃ আবুল হোসেন এবং কোষাধ্যক্ষ মোঃ ছোলেমান খান। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ নিজাম উদ্দিন, আবুল হাসনাত, মোঃ বিল্লাল হোসেন, নাজমুল হাসান, মোঃ জামশেদ আলী, মোঃ ছায়েদুল ইসলাম ও মোঃ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। পরে উপস্থিত সদস্যরা সমিতির আগামী দিনের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যপ্রণালি নিয়ে আলোচনা করেন। সবশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ