রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু      ● বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ      ● সাত দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উৎসবের উদ্বোধন      ● ১৬ ঘন্টার ব্যবধানে সন্ধানী ক্লিনিকে আবারো হামলা       ● আধুনিক কৃষিপদ্ধতিতে বদলে যাচ্ছে গ্রামের চিত্র      ● কম খরচে সবজি চাষে লাভের মুখ দেখছেন কৃষক      ● স্বাস্থ্যসচেতনতায় পুষ্টি ও পরিচ্ছন্নতার গুরুত্ব      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার      ● শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করার আহ্বান      ● শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান      ● ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচার      ● বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা      
পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু
প্রতিনিধি, সুবর্ণচর (নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:২১ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলো স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫)। তারা ওই বাড়ির কৃষ্ণ কাহারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কৃষ্ণ কাহারের স্ত্রী পিংকী রানী বাথরুমে ছিলেন। এ সময় তাঁর দুই মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে বাথরুম থেকে বের হয়ে পুকুরঘাটে মেয়েদের দেখতে না পেয়ে পাশের দাদার বাড়িতে খুঁজতে যান তিনি। সেখানে তাদের না পেয়ে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে পুকুরের দিকে তাকিয়ে পানির ওপর বুদ্‌বুদ উঠতে দেখেন পিংকী রানী। সন্দেহ হওয়ায় তিনি তাৎক্ষণিক পুকুরে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শনকারী চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলেই দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close