রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● লং মার্চ-মিছিল নয়, সংসদে আলোচনায় আসুন: চিফ হুইপ      ● বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান পার্বত্য মন্ত্রীর      ● বুদ্ধের আদর্শে গড়ে উঠতে পারে শান্তিময় সমাজ: রিজভী      ● পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু      ● বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ      ● সাত দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উৎসবের উদ্বোধন      ● ১৬ ঘন্টার ব্যবধানে সন্ধানী ক্লিনিকে আবারো হামলা       ● আধুনিক কৃষিপদ্ধতিতে বদলে যাচ্ছে গ্রামের চিত্র      ● কম খরচে সবজি চাষে লাভের মুখ দেখছেন কৃষক      ● স্বাস্থ্যসচেতনতায় পুষ্টি ও পরিচ্ছন্নতার গুরুত্ব      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার      ● শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করার আহ্বান      
বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান পার্বত্য মন্ত্রীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৩২ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ৮:৩৫ PM

দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী


দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবাইকে সম্মিলিতভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। তিনি বলেছেন, সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলা সহজ হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।


রোববার (২৫ অক্টোবর) বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবানের ৫ হাজার ৬৩০টি বন্যাকবলিত পরিবারের জন্য এ সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।


প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলার ৪ হাজার ৬৩০টি এবং রোয়াংছড়ি উপজেলার ১ হাজার পরিবার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পাবে। হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন সরকারের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে তালিকাভুক্ত পরিবারগুলোর মধ্যে সহায়তা বিতরণ করা হবে।


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা এগিয়ে আসায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান পার্বত্য মন্ত্রী। একই সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।


বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলার সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের চেয়ারপারসন মং থুই চিং মারমা, উপনির্বাহী পরিচালক চিন্ময় ম্রো ও প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ।


আয়োজকেরা জানান, প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হবে।


স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close