সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ই-টিন অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না? সমাধান জেনে নিন      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি      ● জামালপুরে আল আকাবা সমবায় সমিতির আমানত ফেরতের দাবিতে মানববন্ধন      ● সাতক্ষীরা শহর উন্নয়নে ১০০ বছরের পরিকল্পনার আহ্বান      ● বাঁশবুনিয়ায় পাকা ধান রক্ষায় কৃষকের অভিনব কৌশল      ● ঝালকাঠিতে গাঁজা সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড      ● কেন্দুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● সৌরবিদ্যুৎ স্থাপনে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশেষ সুবিধা      ● রমজানের কারণে জানুয়ারিতে বইমেলা, প্রশ্ন একুশের চেতনা নিয়ে      ● ‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী      ● ইরানে হামলার প্রস্তুতি, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় মার্কিন বাহিনী      ● পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার পর এবার নৌকা নিয়ে বিতর্ক      
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
আনুয়ারুল ইসলাম, কালুখালী
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ AM

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের পর অজ্ঞাত একটি ট্রাকের চাপায় রবিন হাসান (২০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।

রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন হাসান রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি পুইজোর আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালুখালীর দিকে যাচ্ছিলেন। পথে বাংলাদেশ হাট এলাকায় একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়লে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিক কুমার দাস বলেন, সন্ধ্যার পর রবিন নামে এক শিক্ষার্থীকে দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে আনার কথা ছিল। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে জানতে পেরেছি, রবিন মারা গেছেন।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   কালুখালী   সড়ক দুর্ঘটনা   মাদ্রাসাছাত্র নিহত   ট্রাকচাপা   রবিন হাসান   পাংশা   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close