রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোংলা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ       ● কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক-৩      ● সাইবার ঝুঁকিতে জনতা ব্যাংকের ওয়েবসাইট, মেরামতের কাজ চলছে      ● নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, অল্প অল্প করে বাজার করছেন ক্রেতারা      ● সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন      ● ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’: তাজনূভা জাবীন      ● নির্বাচনের আগে ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ      ● শাবিপ্রবির হলে কাপড় কাটার ঘটনায় ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা      ● দেড় মাস পর নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট      ● ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক      ● ইলিয়াস আলী গুমের মামলা: ট্রাইব্যুনালে সাইফুর রহমান      ● ফ্রান্সে গণবিক্ষোভে সংঘর্ষ, আহত দুই, গ্রেপ্তার প্রায় ১ হাজার      
মোংলা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মাসুদ রানা,মোংলা
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:৪৫ পিএম

মোংলা কাস্টমস হাউজে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বাণিজ্যিক জাহাজের বিদেশি নাবিকদের ভয়ভীতি দেখানো ও চোরাচালানের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। রোববার (২৫ অক্টোবর) মোংলা কাস্টমস হাউজের সামনে মোংলা বন্দর কাস্টমস ভেন্ডার অ্যাসোসিয়েশন, শিপ চ্যান্ডলার ও ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওই কর্মকর্তা বাণিজ্যিক জাহাজে আসা বিদেশি নাবিকদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করেন এবং কাস্টমস-সংক্রান্ত সেবা ও ভেন্ডার ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অবৈধ অর্থ আদায় করেন। এ ছাড়া জাহাজ থেকে বিদেশি মদ ও সিগারেট অবৈধভাবে নিয়ে খুলনায় বিক্রির অভিযোগও তোলেন তাঁরা। বক্তারা এসব অভিযোগের বিভাগীয় তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন কাস্টমস ভেন্ডার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, শিপ চ্যান্ডলার ও ভুক্তভোগী ব্যবসায়ীরা। তাঁরা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের অপসারণের দাবিতে মোংলা কাস্টমস হাউজের কমিশনার মো. গিয়াস কামালের কাছে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মোংলা কাস্টমস   আব্দুল্লাহ আল মামুন   মানববন্ধন   ব্যবসায়ীদের বিক্ষোভ   ঘুষের অভিযোগ   ক্ষমতার অপব্যবহার   মোংলা বন্দর   স্মারকলিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close