রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইলিয়াস আলী গুমের মামলা: ট্রাইব্যুনালে সাইফুর রহমান      ● ফ্রান্সে গণবিক্ষোভে সংঘর্ষ, আহত দুই, গ্রেপ্তার প্রায় ১ হাজার      ● ধ্বংসের ঝুঁকিতে ঐতিহাসিক পানাম নগরী      ● মিরওয়ারিশপুরে মরহুম মোসলেহ উদ্দিন ভূঁইয়া মালন স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট উদ্বোধন      ● কোলন ক্যানসারে আক্রান্ত সাংবাদিকপুত্র, চিকিৎসায় প্রয়োজন ২ লাখ টাকা      ● ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞ সরাচ্ছে না রাশিয়া      ● দুই সেনা নিহতের পর ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল      ● ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু      ● ১৮টি বাজারে রপ্তানি বাড়াতে সরকারের পৃথক কর্মপরিকল্পনা      ● আড়াই দিন বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট      ● ইঞ্জিন সংকটে পাঁচ বছরে অর্ধেক হলো পণ্যবাহী ট্রেন      ● রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২      
ইলিয়াস আলী গুমের মামলা: ট্রাইব্যুনালে সাইফুর রহমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ পিএম

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাঁকে হাজতখানায় রাখা হয়।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হলে গত ২৩ আগস্ট তাঁকে কারাগারে পাঠানো হয়। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় সাইফুর রহমান বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

এদিকে, জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ৩৩ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইলিয়াস আলী   গুমের মামলা   সাইফুর রহমান   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   মানবতাবিরোধী অপরাধ   বিএনপি   মোশতাক আহমেদ রুহী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close