প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম

একটি চড়কে কোটি মানুষের প্রতিবাদের ভাষা ও প্রতীক হিসেবে উল্লেখ করেছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তাঁর মতে, শিশু নির্যাতনের বিচার না পাওয়ার ক্ষোভ, ধর্মের নামে নৈতিকতার বুলি আওড়ানো ব্যক্তিদের মুখোশ উন্মোচনের তৃপ্তি এবং অসংখ্য বাবা-মায়ের দোয়া জড়িয়ে আছে এই চড়ের সঙ্গে।
শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাজনূভা জাবীন এসব কথা বলেন। পোস্টে তিনি লেখেন, ‘এই চড় একটা প্রতীক। কোটি কোটি মানুষের প্রতিবাদের ভাষা এই চড়। চোখ বুলায়ে দেখেন ওই কোটি কোটি মানুষের মধ্যে সব বর্গের মানুষ আছে।’ সরকার কোনো বিশেষ গোষ্ঠীকে খুশি করতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলে তা অনেক মানুষের আবেগের বিরুদ্ধে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ধর্মের নামে রাজনীতি করলেও মাদ্রাসায় নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে কথা না বলা ব্যক্তিদেরও সমালোচনা করেন তাজনূভা। তাঁর ভাষ্য, এই চড়ের তাৎপর্য বোঝাকে পপুলিস্ট রাজনীতি হিসেবে দেখার সুযোগ নেই; বরং জনগণের মনোভাব ও আবেগ বুঝতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
স্বদেশ প্রতিদিন/এস পি