রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত ৯ হাজার কোটি টাকার প্রকল্প      ● দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা      ● বাসসের পরিচালনা পর্ষদে স্থান পাওয়ায় রূপম রাজ্জাককে সংবর্ধনা      ● ২৫ অক্টোবর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা      ● ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট      ● যুদ্ধের শঙ্কায় অস্থির আন্তর্জাতিক অঙ্গন      ● গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে, নজর সবার      ● নতুন সিদ্ধান্ত ঘিরে রাজনীতিতে তোলপাড়      ● জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান      ● অগ্রিম বুকিংয়েই বাজিমাতের ইঙ্গিত ‘রামায়ণ’-এর      ● সালাদ থেকে রান্না—ক্যাপসিকাম খাওয়ার ৮ স্বাস্থ্যগুণ      
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ AM

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। পরে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ ঘোষণা দেওয়া হলে মুসল্লি ও স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুজনকে ধাওয়া করেন। একপর্যায়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করলে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে তাদের আটক করা হয়। সেখানে গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রংপুর   গঙ্গাচড়া   গণপিটুনি   অটোরিকশা চুরি   নিহত ২   বাংলাদেশে অপরাধ   পুলিশ তদন্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close