রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক-৩      ● সাইবার ঝুঁকিতে জনতা ব্যাংকের ওয়েবসাইট, মেরামতের কাজ চলছে      ● নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, অল্প অল্প করে বাজার করছেন ক্রেতারা      ● সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন      ● ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’: তাজনূভা জাবীন      ● নির্বাচনের আগে ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ      ● শাবিপ্রবির হলে কাপড় কাটার ঘটনায় ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা      ● দেড় মাস পর নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট      ● ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক      ● ইলিয়াস আলী গুমের মামলা: ট্রাইব্যুনালে সাইফুর রহমান      ● ফ্রান্সে গণবিক্ষোভে সংঘর্ষ, আহত দুই, গ্রেপ্তার প্রায় ১ হাজার      ● ধ্বংসের ঝুঁকিতে ঐতিহাসিক পানাম নগরী      
কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক-৩
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:১৬ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় চিরাং ইউনিয়নের কাশিপুর ঈদগাহ এলাকা থেকে গণধর্ষণের অভিযোগে ৩ যুবককে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভুক্তভোগী তরুণী ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল গ্রামের হুমায়ুন কবিরের কন্যা, উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল মিয়ার সাথে ভুক্তভোগী তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের জেরে প্রেমিক বিল্লাল মিয়ার আশ্বাসে প্রেমিকা ওই এলাকায় আসলে গতরাত ২৪ অক্টোবর দিবাগত-রাতে প্রেমিক বিল্লাল হোসেনসহ কাশিপুর এলাকার রুস্তম আলীর ছেলে মো. হারুন মিয়া ও এখলাস মিয়ার ছেলে মো. রুবেল মিয়া কাশিপুর ঈদগাহ মাঠে পালাক্রমে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।

গণধর্ষণের বিষয়টি তরুণী কেন্দুয়া থানা পুলিশকে জানালে রোববার ২৫ অক্টোবর ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে প্রেমিক বিল্লাল হোসেন ও তার সহযোগী হারুন মিয়া এবং রুবেল মিয়াকে আটক করে কেন্দুয়া থানা পুলিশ।

কেন্দুয়া থানার তদন্ত কর্মকর্তা সজল সরকার বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩ যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগী তরুণীও থানা হেফাজতে, পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নেত্রকোনা   কেন্দুয়া   দলবদ্ধ ধর্ষণের অভিযোগ   ধর্ষণের অভিযোগ   তিন যুবক আটক   চিরাং ইউনিয়ন   পুলিশি অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close