বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন      ● ব্যালন ডি’অরে রোনালদো এগিয়ে, ভোটিং পদ্ধতি নিয়ে বিতর্ক      ● ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ      ● প্রধানমন্ত্রীর সঙ্গে আচরণের অভিযোগে সরানো হলো রাজশাহীর বিভাগীয় কমিশনারকে      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার      ● ভালুকায় ৬৮ পূজান্ডপে মোর্শেদ আলমের উপহার বিতরণ      ● সৌদিতে পবিত্র উমরা পালন করতে গিয়ে না ফেরার দেশে শিবপুরের কাউছার       ● খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক: কার্যকর হচ্ছে ১ নভেম্বর থেকে      ● ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল      ● ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের তিন সদস্য      ● রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী, ১০ লাখ টাকার অনুদান      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কী আছে, প্রকাশ্যে পূর্ণাঙ্গ দলিল      
হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১:১১ পিএম

চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, গুলশান থানার মানিলন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে দিলীপকে আদালতে হাজির করা হবে। এরপর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো ও রিমান্ড আবেদনের শুনানি হবে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। চিকিৎসাধীন থাকার পর ২০২৫ সালের ২৭ মার্চ তিনি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। দিলীপ আগরওয়ালা এ মামলার ৩১ নম্বর এজাহারনামীয় আসামি।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন হত্যা মামলায় দিলীপকে গ্রেপ্তার দেখানো হয়। সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান। পরে গত ১৯ অক্টোবর বনানী থেকে মানিলন্ডারিংয়ের মামলায় তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। পরদিন ওই মামলায় তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  দিলীপ আগরওয়ালা   হত্যাচেষ্টা মামলা   জুলাই আন্দোলন   রিমান্ড আবেদন   ডায়মন্ড ওয়ার্ল্ড   মানিলন্ডারিং   ঢাকা আদালত   বাংলাদেশ সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close