সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ সভা অনুষ্ঠিত      ● নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের জয়, গোল কুতিনহোর      ● দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন      ● মীরসরাইয়ে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু      ● প্রকৃতির ক্ষতি না করে স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর      ● বিরোধী দল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী      ● চুনারুঘাটে পূজামণ্ডপে চিফ প্রসিকিউটরের অনুদান      ● দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি রাজনীতি করছে: নাছির      ● মাতারবাড়ী দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে যুক্ত করতে চায় জাপান      ● কাল থেকে টানা ৫ দিনের ছুটি, কারা থাকবেন আওতার বাইরে      ● সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন      ● মাদকমুক্ত যুবসমাজ গড়তে একলাশপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন      
বিশ্বজিৎ হত্যা মামলায় দ্রুত শুনানি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ AM আপডেট: ১৯.১০.২০২৬ ১২:০২ PM

রাজধানীর পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আপিল বিভাগে দ্রুত শুনানির আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (১৯ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্ট এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বাকি ছয়জনের মধ্যে সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপুকে খালাস দেওয়া হয়। মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন ও মীর মো. নূরে আলম লিমনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন দণ্ড পাওয়া এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে খালাস দেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আবেদন না করায় বাকি ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ৫ মার্চ ছাত্রলীগের ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই বছরের ১৮ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ মামলায় আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং আসামিরা দণ্ডের বিরুদ্ধে আপিল করেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বিশ্বজিৎ দাস   বিশ্বজিৎ হত্যা মামলা   আপিল বিভাগ   রাষ্ট্রপক্ষ   অ্যাটর্নি জেনারেল   হাইকোর্ট   বিচার বিভাগ   ছাত্রলীগ   পুরান ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close