রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● লক্ষ্মীপুরে পৌর স্বাস্থ্য সহকারীর স্যানেটারি ইন্সপেক্টর পরিচয়ে প্রভাব বিস্তার      ● উলিপুরে আমন ধানে রোগের সংক্রমণ দিশেহারা কৃষক      ● পিরোজপুরের জিয়ানগরে অগ্নিকাণ্ডে হোটেল পুড়ে ছাই      ● সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানি নভেম্বরে-ডিসেম্বরে      ● এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, মানতে হবে যেসব নির্দেশনা      ● ব্যবসা শুরুতে তরুণেরা পাবেন ২০ লাখ টাকা, আবেদন ১ নভেম্বর থেকে      ● বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি      ● মাতারবাড়ী বন্দর দিয়ে সেভেন সিস্টার্সকে বঙ্গোপসাগরে যুক্ত করতে চায় জাপান      ● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২১      ● ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      ● আশুগঞ্জে কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু      ● আগুনে ঝরল ১০ প্রাণ, এবার টুপটুপ রিসোর্টের মালিকের বিরুদ্ধে মামলা      
সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানি নভেম্বরে-ডিসেম্বরে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম

নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ। রোববার (১৮ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানির জন্য দিন ধার্য করেন। সিদ্ধান্ত অনুযায়ী, সাত খুন মামলার শুনানি হবে ১৭ নভেম্বর, আবরার হত্যা মামলার ২৪ নভেম্বর এবং মেজর সিনহা হত্যা মামলার শুনানি হবে ১ ডিসেম্বর। 

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এ মামলায় বিচারিক আদালতে ২৬ জনের মৃত্যুদণ্ড হয়েছিল। ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলাটি এরপর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় ছিল।
অন্যদিকে, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ মামলায় ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই বছরের ১৬ মার্চ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। তিনটি মামলাই এখন আপিল বিভাগে শুনানির পর্যায়ে রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সাত খুন মামলা   আবরার ফাহাদ হত্যা   মেজর সিনহা হত্যা   আপিল বিভাগ   হাইকোর্ট   অ্যাটর্নি জেনারেল   আদালত   আইন-আদালত সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close