রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আড়াই দিন বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট      ● ইঞ্জিন সংকটে পাঁচ বছরে অর্ধেক হলো পণ্যবাহী ট্রেন      ● রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত ৯ হাজার কোটি টাকার প্রকল্প      ● দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা      ● বাসসের পরিচালনা পর্ষদে স্থান পাওয়ায় রূপম রাজ্জাককে সংবর্ধনা      ● ২৫ অক্টোবর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা      ● ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট      ● যুদ্ধের শঙ্কায় অস্থির আন্তর্জাতিক অঙ্গন      ● গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে, নজর সবার      ● নতুন সিদ্ধান্ত ঘিরে রাজনীতিতে তোলপাড়      ● জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান      
আড়াই দিন বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ AM

সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে আড়াই দিন বন্ধ রাখার পর চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার সকাল ৮টায় ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

গত বৃহস্পতিবার দুপুর থেকে ওয়েবসাইটটি বন্ধ ছিল। এ সময় প্রবেশের চেষ্টা করলে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজের জন্য সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে বার্তা দেখানো হচ্ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইট চালুর বিষয়ে কাজ করছিল কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ। তবে ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংযোগ স্বাভাবিক ছিল বলে জানান মুখপাত্র।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহার করে এসব ত্রুটি শনাক্ত করে। নিরাপত্তা প্যাচ প্রকাশের পরও সেগুলো পুরোপুরি প্রয়োগের আগে ত্রুটির বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে। এর আগে ২০১৬ সালে হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়েছিল। ২০২৩ সালেও সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি অভ্যন্তরীণ ওয়েবভিত্তিক সেবা ৩৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ব্যাংক   সাইবার হামলা   সাইবার নিরাপত্তা   ওয়েবসাইট   তথ্যপ্রযুক্তি   হ্যাকিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close