সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাদকমুক্ত যুবসমাজ গড়তে একলাশপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন      ● ‘তেলাপোকা’ দমনে দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’র আত্মপ্রকাশ      ● স্বদেশ প্রতিদিনএস পি      ● বিশ্বজিৎ হত্যা মামলায় দ্রুত শুনানি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন      ● ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু      ● জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সৌদির চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি      ● রাতভর নাটকীয়তার পর পদত্যাগের ঘোষণা ইশরাকের      ● ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      ● ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● ফ্রান্সে বিক্ষোভে গ্রেপ্তার ২ হাজার ৪০০, আহত প্রায় ১ হাজার পুলিশ      ● ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর      
মাদকমুক্ত যুবসমাজ গড়তে একলাশপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে দুই দিনব্যাপী ওয়ার্ডভিত্তিক ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। জাহিদুল ইসলাম (রাব্বি মুন্সী)-এর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস।

প্রধান অতিথির বক্তব্যে কামাখ্যা চন্দ্র দাস বলেন, “বেগমগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য, খেলাধুলার শ্রীবৃদ্ধি করার জন্য যা দরকার, আমরা করব! আমরা চাই মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত সমাজ।”

তিনি তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। খেলাধুলার চর্চা বাড়লে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মান্না, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী, চৌমুহনী পৌর বিএনপির সদস্যসচিব মো. মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মহি উদ্দিন রাজু এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জাহিদ হোসেন রুবেল।

টুর্নামেন্টের আয়োজক জাহিদুল ইসলাম (রাব্বি মুন্সী) জানান, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। তরুণদের মাঠমুখী করতে ও খেলাধুলার প্রতি ভালোবাসা বাড়াতে প্রতিটি দলের নাম রাখা হয়েছে বিভিন্ন ফুলের নামে। এর মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টিউলিপ টিম ও কেয়া টিম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে কেয়া টিমকে হারিয়ে জয় তুলে নেয় টিউলিপ টিম।

খেলা দেখতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক দর্শক। তাঁদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, পারস্পরিক সম্প্রীতি এবং সুস্থ সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   বেগমগঞ্জ   একলাশপুর   ফুটসাল টুর্নামেন্ট   মাদকমুক্ত সমাজ   যুবসমাজ   কামাখ্যা চন্দ্র দাস   রাব্বি মুন্সী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close