রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সন্তানকে বাঁচাতে মায়ের আতর্নাথ      ● রাইয়ান হত্যায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর      ● নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৯      ● বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ      ● দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ      ● অপরাধ স্বীকার করলেও অনুতপ্ত নন ফজলুল হক আমিনী      ● প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা      ● ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি      ● মাঠে সক্রিয় এসিল্যান্ড অভ্র জ্যোতি, অগ্রাধিকার জনসেবা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      
সন্তানকে বাঁচাতে মায়ের আতর্নাথ
প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম

মোংলায় চাঁদা দাবিতে মায়ের সামনে যুবককে নির্যাতনের অভিযোগ

মোংলায় চাঁদার দাবিতে মায়ের সামনে এক যুবককে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তুচ্ছ একটি ঘটনা নিয়ে তুলে এনে কয়েকজন প্রভাবশালী এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ সময় অসহায় বৃদ্ধা সন্তানকে বাঁচাতে গেলেও মারধরের হাত থেকে রক্ষা করতে পারেননি মা রোকেয়া বেগম। তাদের বেধড়ক মারধরে পায়ের গোড়ালি ভেঙে দেওয়ারও অভিযোগ করেছেন অসহায় মা রোকেয়া বেগম। ১৪ অক্টোবর দুপুরে এ ঘটনা ঘটলেও ভয়ে থানায় এজাহার দিতে দেয়নি প্রভাবশালীরা। গুরুতর আহত অবস্থায় ২৫ বছর বয়সী যুবক কাওছার শেখকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার চার দিন পর ১৮ অক্টোবর বিকেলে মোংলা থানায় এজাহার দাখিল করা হয়েছে।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, মোংলা থানার সুন্দরবন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোড়া বাঁশতলা এলাকার বাসিন্দা ও মৃত জয়নাল সরদারের স্ত্রী বৃদ্ধা রোকেয়া বেগম এলাকায় অত্যন্ত দরিদ্র জীবনযাপন করছেন। পূর্বে তার ছেলে কাওছার শেখের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত একটি চুরির অভিযোগ তুলে ১৪ অক্টোবর দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্থানীয় মহাসিন বেপারী, ইয়াসিন বেপারী, ইমরান হাওলাদার, আনোয়ার তালুকদার, সোহাগ হাওলাদার, জোবায়ের হাওলাদার ও রেজাউল হাওলাদারসহ এলাকার কয়েকজন প্রভাবশালী। তাকে গোড়া বুড়বুড়িয়া এলাকায় মহাসিনের মাছের ঘেরের ডিপুর মধ্যে আটকে রেখে অমানুষিক নির্যাতন ও মারধর করা হয়। খবর পেয়ে তার মা ও স্বজনরা সেখানে গিয়ে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন।

এ সময় তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন রোকেয়া বেগম। দরিদ্র পরিবারটি তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই চুরির অপবাদ দিয়ে এক লাখ টাকা জরিমানা করে এবং ওই মুহূর্তে টাকা পরিশোধ করতে বলে প্রভাবশালীরা। ওই মুহূর্তে টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে লোকজনের সামনে কাওছারকে বেধড়ক মারধর করে তারা। এ সময় মা রোকেয়া বেগম তাকে বাঁচাতে গেলে ওই স্থান থেকে তাকে বের করে দিয়ে কাওছারকে আরও মারধর করা হয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন যুবক কাওছার। এমন নির্যাতনে কাওছারের ডান পায়ের গোড়ালির হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

ছেলের ওপর এই বর্বরোচিত নির্যাতনের পর ওই দিন রাত সাড়ে ১২টার দিকে প্রভাবশালীরা বৃদ্ধা মাকে ডেকে এনে কোথাও কোনো অভিযোগ না করার জন্য ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। আর জরিমানা হিসেবে এক লাখ টাকা পরিশোধ না করলে ছেলেকে এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে নিরুপায় বৃদ্ধা মা স্বজনদের সহায়তায় মুমূর্ষু অবস্থায় ছেলেকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সন্ত্রাসীদের ভয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে পাহারা দিয়ে বৃদ্ধা রোকেয়া বেগম আকুল কণ্ঠে বিচার দাবি করে বলেন, আমরা অতি গরিব মানুষ। চুরির অভিযোগ তুলে তাদের কাছে জোর করে এক লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দেওয়ায় আমার ছেলেকে ধরে নিয়ে হাড় ভেঙে দিয়েছে। আমি একজন বৃদ্ধা ও অসহায় মা, আমি এর উপযুক্ত বিচার ও আমার পরিবারের নিরাপত্তা চাই। প্রভাবশালীদের ভয়ে থানায় মামলা করতেও পারেনি পরিবারটি। ঘটনার চার দিন পর স্থানীয়দের সহায়তায় ১৮ অক্টোবর বিকেলে মা রোকেয়া বেগম বাদী হয়ে মোংলা থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। অন্যায়ভাবে চাঁদা দাবি করা কিংবা আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে নির্যাতন করা গুরুতর অপরাধ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close