সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর      ● ফ্রান্সজুড়ে সহিংসতা-লুটপাট, শান্ত থাকার আহ্বান মাখোঁর      ● আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান 1 সোনার গয়না।       ● ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-শির সঙ্গে বৈঠক চান পুতিন      ● সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ শিকার, জাল ও মাছসহ দুই জেলে আটক, ৪০ হাজার টাকা জরিমানা      ● বিএনপি সাম্প্রদায়িক বিশ্বাস করে না, অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী: উপজেলা চেয়ারম্যান প্রার্থী মহিন      ● প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে ইশরাক      ● দেব-শুভশ্রীর রসায়নে জমজমাট ‘দেশু ৭’      ● গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ      ● বাড্ডার ২১ নম্বর ওয়ার্ডের গুদারাঘাটে নতুন পানির পাম্প স্থাপনের কাজ শুরু      ● দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল      
১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:০৭ AM

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে আগামী ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পুরান ঢাকার আবদুল গনি রোড থেকে সচিবালয় সরিয়ে নেওয়ার এ পরিকল্পনায় সব মন্ত্রণালয় ও বিভাগকে একই ক্যাম্পাসে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠের ৩১ একর জমিতে নতুন সচিবালয় নির্মাণ করা হবে। এতে ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট আয়তনের স্থাপনা, তিনটি বেজমেন্ট, ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন এবং ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি মসজিদ, দুটি মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া, ব্যায়ামাগার, পাসপোর্ট অফিস ও ডাকঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের ৩০ শতাংশ জায়গায় সবুজায়ন ও জলাধার রাখা হবে। যানজট কমাতে আশপাশে আন্ডারপাস ও ভূগর্ভস্থ সড়ক নির্মাণ এবং বিদ্যমান সড়ক প্রশস্ত করার পরিকল্পনাও রয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, নতুন সচিবালয় নির্মাণে অর্থায়ন করবে সরকার। তবে প্রকল্পের মোট ব্যয় এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রিপরিষদ সচিবের ভাষ্য, বর্তমান সচিবালয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় সব মন্ত্রণালয় ও বিভাগকে এক স্থানে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত হয়। মন্ত্রিসভার একই বৈঠকে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আমদানি, রপ্তানি ও ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে ‘রটারডাম কনভেনশন’-এ বাংলাদেশের যুক্ত হওয়ার প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিসভা।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নতুন সচিবালয়   আগারগাঁও   তারেক রহমান   মন্ত্রিসভার বৈঠক   সচিবালয় স্থানান্তর   নাসিমুল গনি   রটারডাম কনভেনশন   নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close