সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাতভর নাটকীয়তার পর পদত্যাগের ঘোষণা ইশরাকের      ● ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      ● ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● ফ্রান্সে বিক্ষোভে গ্রেপ্তার ২ হাজার ৪০০, আহত প্রায় ১ হাজার পুলিশ      ● ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর      ● ফ্রান্সজুড়ে সহিংসতা-লুটপাট, শান্ত থাকার আহ্বান মাখোঁর      ● আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান 1 সোনার গয়না।       ● ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-শির সঙ্গে বৈঠক চান পুতিন      ● সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ শিকার, জাল ও মাছসহ দুই জেলে আটক, ৪০ হাজার টাকা জরিমানা      ● বিএনপি সাম্প্রদায়িক বিশ্বাস করে না, অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী: উপজেলা চেয়ারম্যান প্রার্থী মহিন      ● প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে ইশরাক      ● দেব-শুভশ্রীর রসায়নে জমজমাট ‘দেশু ৭’      
রাতভর নাটকীয়তার পর পদত্যাগের ঘোষণা ইশরাকের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ AM

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন তিনি।

এর আগে রোববার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে রাতে এক অডিও বার্তায় এ খবরকে গুজব বলে প্রত্যাখ্যান করেন ইশরাক। তাঁর প্রেস কর্মকর্তাও খবরটিকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন। পরে সোমবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ এলে তা কার্যকর হওয়ার পর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সোমবারের পোস্টে ইশরাক জানান, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও জোরালোভাবে কাজ করবেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার এবং ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের কথাও জানান। পোস্টের শেষে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’ এখন দুপুরের সংবাদ সম্মেলনে তাঁর চূড়ান্ত ঘোষণা এবং পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পর্কে কী জানানো হয়, সেদিকেই নজর রয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ইশরাক হোসেন   পদত্যাগ   মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী   তারেক রহমান   বিএনপি   মাদকবিরোধী অভিযান   জাতীয় প্রেস ক্লাব   রাজনৈতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close