সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ শিকার, জাল ও মাছসহ দুই জেলে আটক, ৪০ হাজার টাকা জরিমানা      ● বিএনপি সাম্প্রদায়িক বিশ্বাস করে না, অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী: উপজেলা চেয়ারম্যান প্রার্থী মহিন      ● প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে ইশরাক      ● দেব-শুভশ্রীর রসায়নে জমজমাট ‘দেশু ৭’      ● গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ      ● বাড্ডার ২১ নম্বর ওয়ার্ডের গুদারাঘাটে নতুন পানির পাম্প স্থাপনের কাজ শুরু      ● দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল      ● ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৭      ● মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন      ● পুলিশে বড় রদবদল, বদলি ১১ কর্মকর্তা      ● ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী      
সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ শিকার, জাল ও মাছসহ দুই জেলে আটক, ৪০ হাজার টাকা জরিমানা
প্রতিনিধি, মোংলা
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৫২ AM

সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে জাল ও মাছসহ দুই জেলেকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে বন বিভাগের কাছে তাদের সোপর্দ করা হলে বন বিভাগ তাদের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায় করে। তবে কীটনাশক পরীক্ষার আধুনিক যন্ত্রের অভাবের কারণে মাছে বিষ প্রয়োগের বিষয়টি আইনগতভাবে শতভাগ নিশ্চিত করা নিয়ে থেকে গেছে দীর্ঘদিনের জটিলতা দেখা দেয়।

 সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা নদীতে এ ঘটনা ঘটে। আটককৃত দুই জেলে হলো-খুলনার দাকোপ উপজেলার খেজুরিয়া এলাকার বাসিন্দা বাসুদেব মণ্ডল (৫৫) ও স্বপন মণ্ডল (৫০) তবে বন বিভাগের পক্ষ থেকে রবিবার রাতেই বিস্তারিত এ তথ্য নিশ্চিত করেন  পূর্ব সুন্দরবনের করমজল স্টেশন কর্মকর্তা। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে মোংলার চিলা নদীতে একটি নৌকায় সুন্দরবন থেকে ধরে আনা মাছে বরফ দিচ্ছিলেন ওই দুই জেলে। এ সময় তাদের গতিবিধি ও মাছের অবস্থা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তারা নৌকায় তল্লাশি চালিয়ে বিষ দিয়ে শিকার করা মাছ ও নিষিদ্ধ জাল দেখতে পান এবং দুই জেলেকে আটক করে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পূর্ব বনবিভাগের চাঁদপাই ও করমজল স্টেশন থেকে বন বিভাগের দুটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বনকর্মীরা নৌকাটি তল্লাশি করে বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই মণ মাছ এবং একটি নিষিদ্ধ খালপাটা জাল জব্দ করে।

পূর্ব সুন্দরবনের করমজল স্টেশন কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নৌকা, মাছ ও নিষিদ্ধ জাল জব্দ করেন। পরবর্তীতে সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার ও বেআইনিভাবে মাছ শিকারের অপরাধে ওই দুই জেলের বিরুদ্ধে সিওআর মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশনা ও বন আইন অনুযায়ী তাদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত অবৈধ খালপাটা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে চাঁদপাই স্টেশন কর্মকর্তা জানান, বন বিভাগের কাছে কীটনাশক বা বিষ পরীক্ষার কোনো আধুনিক যন্ত্র বা পরীক্ষাগার না থাকায় জব্দকৃত মাছে কীটনাশক ব্যবহার করা হয়েছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে অবৈধ পাটা জ্বাল পাওয়া গেছে। 

পরিবেশবিদ মতে, সুন্দরবনের মতো সংবেদনশীল বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করলে কেবল মাছই নয়, বরং জলজ বা অন্যান্য প্রাণী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিষাক্ত পানি ভাটার টানে ছড়িয়ে পড়লে জলজ জীববৈচিত্র্য ও প্রাণীদের স্বাভাবিক প্রজননপ্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করতে এবং আদালতে অপরাধ প্রমাণ নিশ্চিত করতে দ্রুত আধুনিক পরীক্ষাব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা ও সচেতন মহল।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   মোংলা   চিলা নদী   বিষ দিয়ে মাছ শিকার   দুই জেলে আটক   বন বিভাগ   নিষিদ্ধ জাল   জীববৈচিত্র্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close