সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ সভা অনুষ্ঠিত      ● নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের জয়, গোল কুতিনহোর      ● দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন      ● মীরসরাইয়ে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু      ● প্রকৃতির ক্ষতি না করে স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর      ● বিরোধী দল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী      ● চুনারুঘাটে পূজামণ্ডপে চিফ প্রসিকিউটরের অনুদান      ● দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি রাজনীতি করছে: নাছির      ● মাতারবাড়ী দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে যুক্ত করতে চায় জাপান      ● কাল থেকে টানা ৫ দিনের ছুটি, কারা থাকবেন আওতার বাইরে      ● সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন      ● মাদকমুক্ত যুবসমাজ গড়তে একলাশপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন      
জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ AM

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এক দিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনা-পর্যালোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরজাগরূক থাকবে এবং ভবিষ্যৎ বিনির্মাণে অনুপ্রেরণা জোগাবে। শুধু জুলাই মাসে বা বার্ষিক অনুষ্ঠানের মধ্যেই এর স্মৃতি সীমাবদ্ধ রাখলে চলবে না; শহীদদের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এর কিছু বিষয় সাংবিধানিক, আর কিছু আইন ও বিধিবিধানসংক্রান্ত। তিনি অভিযোগ করেন, বিরোধী দল সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছে না। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে এবং শহীদদের আকাঙ্ক্ষাগুলো সেই পরিকল্পনার অংশ।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জুলাই গণ-অভ্যুত্থান   সালাহউদ্দিন আহমদ   স্বরাষ্ট্রমন্ত্রী   জুলাই জাতীয় সনদ   তারেক রহমান   জুলাই স্মৃতিস্তম্ভ   গণতান্ত্রিক আন্দোলন   শহীদদের আকাঙ্ক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close