প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৬ পিএম

সিরাজগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের ‘অ্যান ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ রেজিলিয়েন্স মডেল’ প্রকল্পের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ পালন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন। এতে সভাপতিত্ব করেন সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত।
এ সময় সাজেদা ফাউন্ডেশনের লে কাউন্সেলর হাফছা খাতুন, আব্বাস উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা তৈরি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালন করা হয়। আয়োজকরা মনে করেন, মানসিক সুস্থতা নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি