রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ      ● দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ      ● অপরাধ স্বীকার করলেও অনুতপ্ত নন ফজলুল হক আমিনী      ● প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা      ● ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি      ● মাঠে সক্রিয় এসিল্যান্ড অভ্র জ্যোতি, অগ্রাধিকার জনসেবা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      ● ধান নষ্টের পর বাড়িতে হামলা-ভাঙচুর      
বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ পিএম

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগ তুলে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আরাবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল এবং আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।

এ ছাড়া বক্তব্য দেন ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম, তাঁতীদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু এবং ওলামা দলের সাধারণ সম্পাদক মইনুদ্দিন চিশতিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close