সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ সভা অনুষ্ঠিত      ● নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের জয়, গোল কুতিনহোর      ● দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন      ● মীরসরাইয়ে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু      ● প্রকৃতির ক্ষতি না করে স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর      ● বিরোধী দল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী      ● চুনারুঘাটে পূজামণ্ডপে চিফ প্রসিকিউটরের অনুদান      ● দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি রাজনীতি করছে: নাছির      ● মাতারবাড়ী দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে যুক্ত করতে চায় জাপান      ● কাল থেকে টানা ৫ দিনের ছুটি, কারা থাকবেন আওতার বাইরে      ● সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন      ● মাদকমুক্ত যুবসমাজ গড়তে একলাশপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন      
পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৫৫ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ২:০২ PM

নরসিংদীর পলাশে প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ ও প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত এ সভায় প্রবীণদের জীবনমান উন্নয়ন ও আয়নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। রিকের মইনুল হকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আতিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানা, সমবায় কর্মকর্তা শাহিদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম ভূঁইয়া। এ ছাড়া রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‘ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু ইন্টারজেনারেশনাল গ্রুপস ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত সভা শেষে প্রবীণদের মধ্যে শতাধিক ছাতা বিতরণ করা হয়।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পলাশ   নরসিংদী   রিক   প্রবীণ জনগোষ্ঠী   প্রকল্প সমাপনী সভা   ছাতা বিতরণ   প্রবীণ উন্নয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close