সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মীরসরাইয়ে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু      ● প্রকৃতির ক্ষতি না করে স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর      ● বিরোধী দল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী      ● চুনারুঘাটে পূজামণ্ডপে চিফ প্রসিকিউটরের অনুদান      ● দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি রাজনীতি করছে: নাছির      ● মাতারবাড়ী দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে যুক্ত করতে চায় জাপান      ● কাল থেকে টানা ৫ দিনের ছুটি, কারা থাকবেন আওতার বাইরে      ● সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন      ● মাদকমুক্ত যুবসমাজ গড়তে একলাশপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন      ● ‘তেলাপোকা’ দমনে দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’র আত্মপ্রকাশ      ● ঝালকাঠিতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন      ● বিশ্বজিৎ হত্যা মামলায় দ্রুত শুনানি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন      
মীরসরাইয়ে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
প্রতিনিধি, মীরসরাই
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৩৪ পিএম

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর দিন সকালে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার মীরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রিয়াঙ্কা ওই এলাকার দাসবাড়ির পলাশ দাসের স্ত্রী।


স্থানীয়রা জানান, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে ছিল। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে একাধিকবার জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার সকালে ওই পুকুরে নামতেই বিদ্যুৎস্পৃষ্ট হন প্রিয়াঙ্কা। পুকুরঘাটেই তার মৃত্যু হয়। ঘটনার পর খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ ও মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় তিন ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উৎসবের দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, ‘খবর পেয়ে আমবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মীরসরাই থানার এসআই আব্দুল ওয়াহাব সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হবে না বলে জানানো হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   চট্টগ্রাম   প্রিয়াঙ্কা দাশ   বিদ্যুৎস্পৃষ্ট   গৃহবধূর মৃত্যু   দুর্গাপূজা   পল্লী বিদ্যুৎ   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close