প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৩৯ পিএম

মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তাঁর দাবি, দল তাঁর পদত্যাগ চায়নি; বরং দলের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইশরাক হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানটা করতে গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, দলের ইচ্ছার বিরুদ্ধে সেটা আমি বক্তব্যে বলব।’
পদত্যাগের পরও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘এখন তো আমি আরও অ্যাগ্রেসিভলি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধ করব আমি।’ তবে পদত্যাগের পেছনে বিশেষ কারণ কী এবং এ বিষয়ে দলের সঙ্গে তাঁর কী ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে, তা তিনি বিস্তারিত জানাননি।
স্বদেশ প্রতিদিন/এস পি