সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রকৃতির ক্ষতি না করে স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর      ● বিরোধী দল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী      ● চুনারুঘাটে পূজামণ্ডপে চিফ প্রসিকিউটরের অনুদান      ● দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি রাজনীতি করছে: নাছির      ● মাতারবাড়ী দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে যুক্ত করতে চায় জাপান      ● কাল থেকে টানা ৫ দিনের ছুটি, কারা থাকবেন আওতার বাইরে      ● সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন      ● মাদকমুক্ত যুবসমাজ গড়তে একলাশপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন      ● ‘তেলাপোকা’ দমনে দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’র আত্মপ্রকাশ      ● ঝালকাঠিতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন      ● বিশ্বজিৎ হত্যা মামলায় দ্রুত শুনানি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন      ● ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু      
প্রকৃতির ক্ষতি না করে স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৩০ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ১:৩৪ PM

উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ও মানুষের প্রয়োজনে উন্নয়নকাজ করতে হবে, তবে যতটা সম্ভব প্রকৃতির ক্ষতি এড়িয়ে স্থাপনা নির্মাণ করতে হবে। প্রকৃতি সংরক্ষণ করা গেলে এর সুফল সবাই ভোগ করবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ওসমানী উদ্যান সংস্কার করা হয়েছে এবং সেখানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। সংস্কার ও নির্মাণকাজ শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।

ওসমানী উদ্যান ও জুলাই স্মৃতিস্তম্ভের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দর্শনার্থীদের এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে পরিবেশ নষ্ট হয় বা ময়লা জমে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সরকারি হাসপাতাল, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ-পরিচ্ছন্নতার বিষয়েও কথা বলেন। জুলাই স্মৃতিস্তম্ভসহ পুরো স্থাপনাটি সরকারি সম্পত্তি উল্লেখ করে তিনি এর পরিবেশ সুন্দর রাখা ও রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা কামনা করেন।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   প্রধানমন্ত্রী   পরিবেশ সুরক্ষা   প্রকৃতি সংরক্ষণ   ওসমানী উদ্যান   জুলাই স্মৃতিস্তম্ভ   উন্নয়ন   পরিচ্ছন্নতা   বাংলাদেশ সরকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close