বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুই বছরে ট্রাইব্যুনালে ৭০ মামলা, আসামি ৪৮৮      ● আলাস্কার গ্যাস প্রকল্প থেকে ২০ বছর এলএনজি কিনবে তাইওয়ান: ট্রাম্প      ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী      ● এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি      ● সখীপুরে ধানক্ষেতের আইল থেকে স্কুল নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার       ● সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক      ● কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা      ● প্রেমিকার সঙ্গে কথোপকথনের পর বিষপান, ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী রাতুল      ● পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় সিরাপসহ একজনকে আটক করেছে বিজিবি      ● গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট      ● চার বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চিকিৎসার খরচ দেবে সরকার      ● ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২      
দুই বছরে ট্রাইব্যুনালে ৭০ মামলা, আসামি ৪৮৮
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:২০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের দুই বছর পূর্ণ হচ্ছে বুধবার (১৪ অক্টোবর)। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে ২০২৪ সালের এই দিনে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর হত্যাকাণ্ড, গুম ও খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একের পর এক মামলা হয়। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন ৭০টি মামলায় আসামি রয়েছেন ৪৮৮ জন।

এ পর্যন্ত দুই ট্রাইব্যুনাল সাতটি মামলার রায় ঘোষণা করেছেন। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের তৎকালীন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও দলটির শীর্ষস্থানীয় নেতারা দণ্ডিত হয়েছেন। সাত মামলায় মোট ৬৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একজনকে ক্ষমা করা হয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর গত দুই বছরে বিচারপ্রক্রিয়া এগিয়েছে। বর্তমানে চিফ প্রসিকিউটরসহ ২০ জন প্রসিকিউটর বিচারকাজের সঙ্গে যুক্ত রয়েছেন। দুই ট্রাইব্যুনালেই একাধিক মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক চলছে। কয়েকটি মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া আরও একটি মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।

দুই ট্রাইব্যুনালে বিচারাধীন ৭০ মামলা

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন মামলার সংখ্যা ৪৩টি। এর মধ্যে ১২টি বিডি মামলা এবং ৩১টি বিবিধ মামলা। অন্যদিকে, ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন রয়েছে ২৭টি মামলা। এর মধ্যে ১৪টি বিডি মামলা এবং ১৩টি বিবিধ মামলা।

ট্রাইব্যুনাল-১-এর ১২টি বিডি মামলায় আসামি ১২০ জন। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৩২ জন, পলাতক রয়েছেন ৮৮ জন। একই ট্রাইব্যুনালের ৩১টি বিবিধ মামলায় আসামি রয়েছেন ১৩৩ জন। তাঁদের মধ্যে ৭৩ জন গ্রেপ্তার হয়েছেন, পলাতক রয়েছেন ৫৯ জন। এ তালিকায় থাকা একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ট্রাইব্যুনাল-২-এর ১৪টি বিডি মামলায় আসামি ২০৮ জন। তাঁদের মধ্যে ১৫৬ জন পলাতক রয়েছেন। বাকি আসামিরা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ ট্রাইব্যুনালের ১৩টি বিবিধ মামলায় আসামি ২৭ জন। তাঁদের মধ্যে ২৬ জন গ্রেপ্তার হয়েছেন এবং একজন পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৩ জনের মধ্যে গ্রেপ্তার চারজন

এ পর্যন্ত দুই ট্রাইব্যুনালে সাতটি বিডি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় দণ্ডিত ৬৮ জনের মধ্যে ২৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে মাত্র চারজন গ্রেপ্তার হয়েছেন। ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অধিকাংশ আসামি এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছেন।

ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি উপলক্ষে প্রসিকিউশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিচারাধীন মামলার অগ্রগতি, রায় ও পরবর্তী বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   মানবতাবিরোধী অপরাধ   বিচারাধীন মামলা   জুলাই গণঅভ্যুত্থান   মৃত্যুদণ্ড   শেখ হাসিনা   আওয়ামী লীগ   প্রসিকিউশন   ট্রাইব্যুনাল-১   ট্রাইব্যুনাল-২   আইন ও আদালত সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close