সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের জয়, গোল কুতিনহোর      ● দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন      ● মীরসরাইয়ে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু      ● প্রকৃতির ক্ষতি না করে স্থাপনা নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর      ● বিরোধী দল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী      ● চুনারুঘাটে পূজামণ্ডপে চিফ প্রসিকিউটরের অনুদান      ● দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি রাজনীতি করছে: নাছির      ● মাতারবাড়ী দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে যুক্ত করতে চায় জাপান      ● কাল থেকে টানা ৫ দিনের ছুটি, কারা থাকবেন আওতার বাইরে      ● সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন      ● মাদকমুক্ত যুবসমাজ গড়তে একলাশপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন      ● ‘তেলাপোকা’ দমনে দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’র আত্মপ্রকাশ      
নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের জয়, গোল কুতিনহোর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৫০ পিএম

ব্রাজিলিয়ান লিগে ফ্লুমিনেন্সের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে সান্তোস। নেইমার ও গাবিগোলের পারফরম্যান্সে ম্যাচে ঘুরে দাঁড়ায় দলটি। গাবিগোলের গোলে সমতা ফেরানোর পর গ্যাব্রিয়েল বোন্তেম্পোর ক্রস থেকে জয়সূচক গোল করেন ফিলিপে কুতিনহো।

ম্যাচের শুরুতেই লুয়ান পেরেসের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন কাস্তিয়ো। শুরুতে গোলরক্ষক দিওগেনেসের ভুল থাকলেও পরে সাভারিনোর শট ঠেকিয়ে এবং দ্বিতীয়ার্ধে হাল্কের সুযোগ নষ্ট করে ঘুরে দাঁড়ান তিনি। রক্ষণে নির্ভরযোগ্য ভূমিকা রাখেন রদিনি। গাবিগোলের গোলেও তাঁর অবদান ছিল।

দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় সান্তোস। বোন্তেম্পোর দারুণ ক্রস থেকে কুতিনহোর গোলেই নিশ্চিত হয় জয়। বদলি হিসেবে নেমে রোলহাইসার ভালো খেললেও ফ্লুমিনেন্সের গোলরক্ষক ফাবিওর বাধায় গোল পাননি। ম্যাচের শেষ দিকে বাঁ পায়ের ঊরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন লুকাস ভেরিসিমো। তাঁর বদলি হিসেবে অভিষেক হয় জোয়াও আলেনকারের। বিরতির পর কোচ কুকার কৌশলগত পরিবর্তনে সান্তোস আরও গোছানো ফুটবল খেললেও ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেনি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নেইমার   সান্তোস   ফ্লুমিনেন্স   ফিলিপে কুতিনহো   গাবিগোল   ব্রাজিলিয়ান লিগ   ফুটবল   ব্রাজিল ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close