মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সমুদ্রবিজ্ঞান গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও উলংগং বিশ্ববিদ্যালয়ের বৈঠক      ● অন্য ধর্মের উৎসবে মুসলমানদের শুভেচ্ছা জানানো কি জায়েজ?      ● মোবাইলে ছোট ভিডিও বানিয়েই বছরে আয় ১ কোটি ৮০ লাখ টাকা      ● ফেব্রুয়ারির কত তারিখে শুরু হতে পারে ২০২৭ সালের রমজান?      ● যুদ্ধ-জ্বালানির ধাক্কায় চাপে বিশ্ব অর্থনীতি      ● রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড      ● চীন-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনা: প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ      ● অপ্রতিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন       ● শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়      ● ঢাবিতে গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহত, বিচার দাবিতে অবস্থান      ● দৈনিক রানার পত্রিকার ৪৬তম বর্ষ উদযাপন      ● এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী      
সমুদ্রবিজ্ঞান গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও উলংগং বিশ্ববিদ্যালয়ের বৈঠক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম

সামুদ্রিক বিজ্ঞানবিষয়ক গবেষণা ও পারস্পরিক সহযোগিতা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং অস্ট্রেলিয়ার উলংগং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক হয়।

ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে বৈঠকে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্সের (আইসিওজি) পরিচালক ড. কে এম আজম চৌধুরী উপস্থিত ছিলেন।

উলংগং বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশ নেন ড. লিওনার্দো বার্নার্ড, ড. ফ্রেয়া ক্রফট, ড. প্রকাশ গোপাল ও ড. মিশেল ভয়ার।

বৈঠকে পরিবেশ, সমুদ্রবিষয়ক আইন, সামুদ্রিক নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, মৎস্য ব্যবস্থাপনা এবং সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি নিয়ে যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুনীল অর্থনীতিবিষয়ক যৌথ গবেষণা এবং আন্তসীমান্ত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথভাবে গবেষণাপত্র প্রকাশের বিষয়েও আলোচনা করেন প্রতিনিধিরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এর একাডেমিক ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় অতিথিদের ধন্যবাদ জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম। সামুদ্রিক বিজ্ঞানবিষয়ক গবেষণাকে আরও এগিয়ে নিতে উলংগং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ঢাকা বিশ্ববিদ্যালয়   উলংগং বিশ্ববিদ্যালয়   সামুদ্রিক বিজ্ঞান   সমুদ্রবিজ্ঞান গবেষণা   সুনীল অর্থনীতি   বঙ্গোপসাগর   সামুদ্রিক নিরাপত্তা   মৎস্য ব্যবস্থাপনা   অস্ট্রেলিয়া   উচ্চশিক্ষা   গবেষণা সহয�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close