প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৫০ পিএম আপডেট: ১৫.১০.২০২৬ ১২:৫১ PM

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ, খোলা থাকবে অফিস
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী শনিবার (১৭ অক্টোবর) শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকলেও সব অফিস খোলা থাকবে। ওই দিন শিক্ষার্থীদের জরুরি প্রশাসনিক কাজ চলবে। এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে।
কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাস শেষ হবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা থাকবে। অফিসের কাজও চলবে।
তাঁরা আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী ১৭ অক্টোবর অফিস খোলা থাকবে। ক্লাসের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বহাল থাকবে। ওই তালিকায় ১৫ অক্টোবর ক্লাস শেষ করে ছুটি শুরুর কথা বলা হয়েছে।
ছুটির মধ্যেও শনিবার শিক্ষার্থীদের কিছু জরুরি কাজ চলবে। এর মধ্যে রয়েছে ফরম পূরণ। প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয়ে কোনো প্রয়োজনীয় কাজ থাকলে শিক্ষার্থীরা তা সেরে নিতে পারবেন।
এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়, ১৭ অক্টোবর শনিবার শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা থাকবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ