শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মুক্তি অনিশ্চিত      ● প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা অপূর্বর      ● কেন বিয়ে করেননি? করণের প্রশ্নে যা বললেন সালমান খান      ● আজকের স্বর্ণের দাম: ১৬ অক্টোবর ২০২৬      ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য      ● বাজারে সবজির ছড়াছড়ি, তবু চড়া দামে দিশেহারা ক্রেতারা      ● ঘুরতে বের হয়ে আর ফেরা হলো না, ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু      ● দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার পাশাপাশি ৩ জেলায় বিজিবি মোতায়েন      ● ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প      ● রাজধানীর ২৫৭ পূজামণ্ডপে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা: ডিএমপি কমিশনার      ● ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী      ● আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব চূড়ান্তে আইএমএফের সঙ্গে আলোচনা      
শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মুক্তি অনিশ্চিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:১৮ পিএম

ঢালিউড তারকা শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার মুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বছরের অক্টোবরে শুটিং শুরু হওয়া সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। ফলে চলতি বছরের ডিসেম্বরে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সিনেমাটির ডাবিংয়ের বড় অংশ শেষ হলেও এখনো নয় দিনের শুটিং বাকি রয়েছে। একাধিকবার শুটিংয়ের সময় নির্ধারণ করা হলেও পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন কাজ শুরু করতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর কিংবা গত আগস্টে শাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরও পরিকল্পনা অনুযায়ী শুটিং করা সম্ভব হয়নি।

শাকিব খানের ম্যানেজার মনির জামান জানান, বারবার শিডিউল নেওয়া হলেও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। তাঁর মতে, যে পরিমাণ সময় নেওয়া হয়েছিল, তাতে দুই থেকে তিনটি সিনেমার কাজ শেষ করা সম্ভব ছিল। অন্যদিকে, সিনেমাটির শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক এক টেকনিশিয়ানের দাবি, অধিকাংশ কলাকুশলীর পাওনা পরিশোধ করা হয়নি। তবে বকেয়া সম্মানির অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তাঁর ভাষ্য, শুটিং শেষ হওয়ার আগে পুরো সম্মানী পরিশোধের নিয়ম নেই। কাজ শেষ হলে মুক্তির তারিখ ঘোষণা ও টিজার প্রকাশ করা হবে।

বর্তমানে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার কাজে অংশ নেবেন তিনি। পরে হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে। এসব ব্যস্ততার মধ্যে ‘সোলজার’-এর বাকি নয় দিনের শুটিং কবে শেষ হবে, তা এখনো নিশ্চিত নয়। ফলে সিনেমাটির মুক্তির সময়সূচি নিয়েও অনিশ্চয়তা কাটেনি।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শাকিব খান   সোলজার   সাকিব ফাহাদ   মৌমিতা হোসাইন   ঢালিউড   বাংলা সিনেমা   সিনেমার শুটিং   সিনেমা মুক্তি   বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close