শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ      ● জামালপুরে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার      ● যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার      ● ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ দুই পথচারীর মৃত্যু       ● কোনো ভাতাই জোটেনি সনকার      ● পাহাড়ে দুর্গোৎসবে সম্প্রীতির পাশে আমরা      ● সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫      ● মানব সেবা ফাউন্ডেশনের শিক্ষার্থী আত্মউন্নয়ন সেমিনার      ● ৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২      ● পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী ইয়াছিন      
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা অপূর্বর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:১৫ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেসবুকে দুটি ছবি পোস্ট করার পাশাপাশি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করে অপূর্ব লেখেন, ‘এক বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে, তারপর পৃথিবীর সবকিছুই বদলে গেছে।’ মেয়েকে ভালোবাসার ৩৬৫ দিনের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’ মেয়ের বেড়ে ওঠার অভিজ্ঞতাকে জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করে এই অভিনেতা জানান, আনায়ার হাসি ও নতুন নতুন বিষয় আবিষ্কারের আনন্দে তাঁদের ঘর ভরে উঠেছে। ছবিতে ছোট্ট আনায়ার মাথায় একটি মুকুট দেখা যায়। 
মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অপূর্ব লেখেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।’

ব্যক্তিগত জীবনে অপূর্ব ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। চার বছর পর এই দম্পতির ঘরে আসে তাঁদের প্রথম সন্তান আনায়া। মেয়ের প্রথম জন্মদিনে ছবি প্রকাশ ও বাবার আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জিয়াউল ফারুক অপূর্ব   অপূর্বর মেয়ে   আনায়া   অপূর্বর পরিবার   মেয়ের জন্মদিন   অপূর্বর ফেসবুক পোস্ট   শাম্মা দেওয়ান   ছোট পর্দার অভিনেতা   বিনোদন সংবাদ   তারকাদের খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close