সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী      ● ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার দাবি, বিতর্কে মোদি সরকার      ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি      ● পাগলা মসজিদের স্বর্ণ-রূপা ও বৈদেশিক মুদ্রার গণনা শুরু      ● নোয়াখালীতে ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্ত্রী-শাশুড়ি      ● বাসের পর বান্দরবান-থানচি সড়কে জিপ-মাহেন্দ্র চলাচলও বন্ধ      ● চাঁপাইনবাবগঞ্জে ১৭ টি ককটেল উদ্ধার      ● বেড়ায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত শতাধিক      ● ১২ অক্টোবর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩১ হাজার টাকা      ● বাংলাদেশসহ ৩১ দেশের ক্রুদের ইসরায়েলগামী ফ্লাইটে নিষেধাজ্ঞা, সায় এয়ার ফ্রান্সের      ● তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য      ● ভাঙা কালভার্টে ঝুঁকিপূর্ণ চলাচল      
আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:২৭ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ চুক্তি নিয়ে সরকার আশাবাদী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনৈতিক বিভিন্ন সংস্কারের বিষয়ে সরকারের সম্মতি রয়েছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করা ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সকাল সাড়ে ৮টায় আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিকে স্থিতিশীল করা, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ।’

এসব সংস্কারের বিষয়ে সরকারের সম্মতি রয়েছে বলেও জানান তিনি।

নতুন ঋণচুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। তবে নতুন চুক্তির শর্ত, ঋণের পরিমাণ এবং অর্থ ছাড়ের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আইএমএফ   নতুন ঋণচুক্তি   অর্থমন্ত্রী   আমির খসরু মাহমুদ চৌধুরী   বিশ্বব্যাংক   অর্থনৈতিক সংস্কার   বাংলাদেশের অর্থনীতি   ব্যাংকক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close