সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য      ● ভাঙা কালভার্টে ঝুঁকিপূর্ণ চলাচল      ● আটক থাকার পর মুক্ত ইমরান খান      ● শুরু ‘ফ্যান কাপ ভোটিং’      ● সর্দি-কাশির মৌসুমে শরীর সুস্থ রাখতে উপকারী ৫ খাবার      ● ভারত মহাসাগরের দ্বীপে কচ্ছপের সংখ্যা ছাড়াল ১ লাখ ৮০ হাজার      ● ডিএসইতে লেনদেন বাড়ল, সিএসইতে কমল      ● দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে      ● রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী      ● সৌদিতে হুতিদের হামলায় ওমরাহ যাত্রীর মৃত্যু      
তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:১৩ AM

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এ সময় ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থীও তাঁর সঙ্গে ছিলেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে প্রবেশ করেন তিনি। পরে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ ও ১২ অক্টোবর ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভায় উপাচার্যের অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য ১০ অক্টোবর বিকেলে তাঁর ঢাকায় যাওয়ার কথা জানানো হয়। তাঁর অনুপস্থিতিতে ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়।

পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী উপাচার্য ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেলেও সোমবার সকালে হঠাৎ চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি। এ সময় ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক আট থেকে ১০ জন শিক্ষার্থী তাঁর সঙ্গে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন।

৫৬ দিনের মাথায় সাবেক উপাচার্যকে অপসারণ

গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অপসারণ করা হয়। একই দিন অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।

অন্যদিকে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এসব কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  চুয়েট   শেখ শরীফুল আলম   চুয়েট উপাচার্য   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   বিশ্ববিদ্যালয় অচলাবস্থা   শিক্ষার্থীদের আন্দোলন   শাটডাউন   ইউজিসি   উচ্চশিক্ষা   ক্যাম্পাস সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close