শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মেঠোপথ সাহিত্য উৎসবে সাংবাদিক খসরুসহ ৫ গুণীজনকে সম্মাননা      ● সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন      ● ১৯ প্লাটুন আনসারের জোরদার নিরাপত্তায় স্বস্তি ফিরছে গাজীপুরে      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু      ● বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ      ● সাভারে মহাসড়কে পার্কিং করা লাব্বাইক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন      ● নিরাপত্তাঝুঁকি নন এনভিডিয়া প্রধান, বললেন ট্রাম্প      ● জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে বোর্ডের নির্দেশনা      ● মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানি করতে চায় সরকার      ● ধামইরহাটে দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ      ● তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, অপেক্ষা রোনালদোর      ● বাল্যবিয়ে ঠেকাতে শতভাগ জন্মনিবন্ধনের তাগিদ      
মেঠোপথ সাহিত্য উৎসবে সাংবাদিক খসরুসহ ৫ গুণীজনকে সম্মাননা
প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম

কিশোরগঞ্জের তাড়াইলে ২০তম মেঠোপথ সাহিত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে তাড়াইল সাহিত্য সংসদের আয়োজনে উৎসবটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নান্দাইলের সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরুসহ পাঁচ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে।

তাড়াইল সাহিত্য সংসদের সভাপতি নাট্যকার ও সাহিত্যিক কবি সাদেকুর রহমান রতন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক ম. লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কবি ও সাহিত্যিক ডা. আল মেহেদী, কিশোরগঞ্জ নাট্য পরিষদের সভাপতি হারুন আল রশিদসহ স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অবদান এবং গ্রামবাংলার সংবাদ ও চিত্র তুলে ধরার স্বীকৃতিস্বরূপ এবি সিদ্দিক খসরুকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া তাড়াইল পাঠাগার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আক্তারসহ মোট পাঁচজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মেঠোপথ সাহিত্য উৎসব   তাড়াইল   সাহিত্য উৎসব   এবি সিদ্দিক খসরু   সাংবাদিক   সম্মাননা   কিশোরগঞ্জ   নান্দাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close