রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভাঙা কালভার্টে ঝুঁকিপূর্ণ চলাচল      ● আটক থাকার পর মুক্ত ইমরান খান      ● শুরু ‘ফ্যান কাপ ভোটিং’      ● সর্দি-কাশির মৌসুমে শরীর সুস্থ রাখতে উপকারী ৫ খাবার      ● ভারত মহাসাগরের দ্বীপে কচ্ছপের সংখ্যা ছাড়াল ১ লাখ ৮০ হাজার      ● ডিএসইতে লেনদেন বাড়ল, সিএসইতে কমল      ● দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে      ● রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী      ● সৌদিতে হুতিদের হামলায় ওমরাহ যাত্রীর মৃত্যু      ● গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২      
ভাঙা কালভার্টে ঝুঁকিপূর্ণ চলাচল
প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের মহেশ রোডে নাটঘর ইউনিয়নের চারগাঁও বাজারের দক্ষিণে কালভার্ট ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দ্রুত কালভার্টটি সংস্কার না করায় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সড়কটি ব্যবহারকারীদের। এতে ভোগান্তি বাড়ছে এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, পূর্বাঞ্চলের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত মহেশ রোডটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসেবার প্রয়োজনে যাতায়াত করেন। কালভার্টটি ভেঙে যাওয়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ছোট যানবাহন ও পথচারীদের চলাচলে দেখা দিয়েছে নানা সমস্যা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা মো. জালাল মিয়া জানান, “মহেশ রোড আমাদের এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে সহজেই জেলা সদরে যাতায়াত করা যায়। কিন্তু কালভার্টটি ভেঙে যাওয়ায় এখন জরুরি প্রয়োজনেও যানবাহন নিয়ে চলাচল করা যাচ্ছে না। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। জনস্বার্থে দ্রুত কালভার্টটি সংস্কার করা প্রয়োজন।”

এলাকাবাসীর দাবি, দ্রুত কালভার্টটি মেরামত করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং দৈনন্দিন প্রয়োজনে জেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ভোগ এড়াতে সড়ক ও কালভার্টের প্রয়োজনীয় মেরামত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

উপজেলা প্রকৌশল কর্মকর্তা (এলজিইডি) মো. ফেরদৌস আলী বলেন, “কালভার্ট ভেঙে যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার করা হবে।”





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close