শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন      ● ১৯ প্লাটুন আনসারের জোরদার নিরাপত্তায় স্বস্তি ফিরছে গাজীপুরে      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু      ● বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ      ● সাভারে মহাসড়কে পার্কিং করা লাব্বাইক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন      ● নিরাপত্তাঝুঁকি নন এনভিডিয়া প্রধান, বললেন ট্রাম্প      ● জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে বোর্ডের নির্দেশনা      ● মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানি করতে চায় সরকার      ● ধামইরহাটে দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ      ● তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, অপেক্ষা রোনালদোর      ● বাল্যবিয়ে ঠেকাতে শতভাগ জন্মনিবন্ধনের তাগিদ      ● ফরিদপুরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার, দুজনের এক মাসের কারাদণ্ড      
সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম

বনদস্যুদের তাণ্ডবে বাবা-মায়ের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা জীবন ও পরিবার বাঁচাতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুন্দরবন উপকূলীয় শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে দশটায় সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠে শুরু হওয়া এ কর্মসূচিতে বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে উপকূলীয় সড়ক শিক্ষাঙ্গন প্রাঙ্গন মুখর করে তোলে ছাত্র-ছাত্রীরা।

জাগরণযাত্রা শেষে শিক্ষার্থী খাতার পৃষ্ঠা ছিড়ে পানিতে ফেলে প্রতিকী প্রতিবাদ প্রদর্শণ করে।

সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ থাকায় হাজার হাজার বনজীবী পরিবারে অভাব নেমে এসেছে। এতে অনেক শিক্ষার্থীদের ঝরে পড়ে কাজের সন্ধানে ছুটতে হচ্ছে।

নিজেদের শিক্ষা জীবন ও পরিবারের ভবিষ্যৎ রক্ষায় এবার আন্দোলনে নেমেছে নেমেছে কোমলমতি ও তরুণ শিক্ষার্থীরা সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠে শুক্রবার সকাল সাড়ে দশটায় বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং বনজীবীদের নিরাপদ জীবিকা নিশ্চিত করার দাবিতে সুন্দরবন উপকূলে অনুষ্ঠিত হয়েছে ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি। বই খাতা, ফেস্টুন আর প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে উপকূলীয় সড়ক।

স্কুল ছাত্র মোঃ রাসেল রানা বলেন, “বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে; অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে দস্যুদের নির্মূল করতে হবে।”

কর্মসূচিতে ছাত্রী সাকিলা পারভীন বলেন, “দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না, ঘরে হাঁড়িতে ভাত নেই। আমাদের পরীক্ষার ফি ও বই কেনার টাকা নেই, আমরা বাঁচতে চাই ও স্কুলে যেতে চাই।” ছাত্রী হিরা মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে সেই দায় কে নেবে?”

অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, “জীবিকার পথ বন্ধ হওয়ায় সংসার ও সন্তানের পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়েছে, দ্রুত ত্রাণ ও সহায়তা জরুরি।” অভিভাবক কামরুল ইসলাম বলেন, “বনদস্যুদের দৌরাত্ম্য থামাতে না পারলে আমরা না খেয়ে ও সন্তানদের অশিক্ষিত রেখে ধ্বংস হয়ে যাব।”

আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী  মোঃ রাসেল রানা,  চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী মোঃ জুনায়েদ হোসেন, মাদ্রাসা শিক্ষার্থী সাকিলা পারভীন, আশুরা খাতুন, মোঃ অয়েস কুরুনী, মোছা: মুন্নি আক্তার, স্কুল শিক্ষার্থী রাকিব হোসেন, মোঃ টুটুল, মোঃ জিল্লুর রহমান,  হিরা মনি প্রমুখ।

সমগ্র কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যে সম্মানের শিক্ষার্থী মো: জিয়ারুল ইসলাম। সঞ্চালনা করেন কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান।

কর্মসূচিতে শিক্ষকদের পক্ষে সংহতি জ্ঞাপন করেন মাস্টার আব্দুর রহিম, শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি জ্ঞাপন করেন গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো: শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন, কামরুল ইসলাম।  







স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   বনদস্যু   শিক্ষার্থীদের বিক্ষোভ   জাগরণ যাত্রা   মানববন্ধন   বনজীবী   সাতক্ষীরা   উপকূলীয় এলাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close