প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বসুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আবছার। প্রধান অতিথি ছিলেন ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফকিহ মুফতি আবদুল হান্নান।
মাদ্রাসার সহকারী শিক্ষক আলী হোসেন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ, সাবেক পৌর আমির মাওলানা মোশাররফ হোসেনসহ স্থানীয় ও আমন্ত্রিত অতিথিরা। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত ও শিক্ষা প্রদর্শনীসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা তালিকা ও শিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি