শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল      ● পঞ্চগড় সীমান্তে ড্রোন-সিসিটিভিতে বিজিবির নজরদারি      ● কয়রায় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেপ্তার      ● ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?      ● খাগড়াছড়িতে ‘৭২০ মে.টন চাল’ বরাদ্দ নিয়ে তোলপাড়      ● মেঠোপথ সাহিত্য উৎসবে সাংবাদিক খসরুসহ ৫ গুণীজনকে সম্মাননা      ● সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন      ● ১৯ প্লাটুন আনসারের জোরদার নিরাপত্তায় স্বস্তি ফিরছে গাজীপুরে      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু      ● বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ      ● সাভারে মহাসড়কে পার্কিং করা লাব্বাইক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন      ● নিরাপত্তাঝুঁকি নন এনভিডিয়া প্রধান, বললেন ট্রাম্প      
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল
এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাস’, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপি, ১৩টি ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি নান্দাইল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক পল্লব রায়সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়নের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতা জনগণ মেনে নেবে না। তাঁরা নেতাকর্মীদের জনগণের পাহারাদার হিসেবে রাজপথে থেকে এসব কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। কোনো অপশক্তির কাছে বিএনপি মাথা নত করবে না।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নান্দাইল   ময়মনসিংহ   বিএনপি   ইয়াসের খান চৌধুরী   বিক্ষোভ মিছিল   আওয়ামী লীগ   রাজনৈতিক কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close