রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪      ● ইজিবাইকের মনোগ্রাম নবায়নে মালিকদের আন্দোলন      ● ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১      ● ডোপ টেস্টে পজিটিভ, যুবক গ্রেপ্তার      ● ৪ কেজি গাঁজাসহ আটক-১      ● ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটিও ঘোষণা      ● কেন্দুয়ায় কীটনাশক পানে পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু      ● মুগ্ধ হত্যা মামলায় অভিযোগ গঠন, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার      ● মাদারগঞ্জে পানিতে ডুবে ১৬ মাসের শিশুর মৃত্যু      ● বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না: সুপ্রিম কোর্ট      ● অল্প সময়ে প্রন পাস্তা তৈরির সহজ রেসিপি      ● সৌদির পাশে থাকার ঘোষণা যুক্তরাজ্যের      
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের কিং খালেদ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা কিং খালেদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, নিহত ব্যক্তিরা কোন জেলার বাসিন্দা, দেশে তাঁদের পরিবার কোথায়—এসব তথ্য জানার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এর আগে হুথিদের হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। এবার আরও দুজনের প্রাণহানি ঘটেছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, ‘আল্লাহতায়ালার কাছে দোয়া করছি, আল্লাহতায়ালা তাঁদের যেন বেহেশত নসিব করেন। আশা করছি, আর কোনো খারাপ খবর শুনতে হবে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে হারিয়েছে দেশ। এ ধরনের প্রাণহানি অত্যন্ত কষ্টদায়ক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বিপর্যয় ও হামলা বন্ধ হবে।

বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী সব সময় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও দেখভালের ওপর গুরুত্ব দিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশি মিশন সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং হতাহতদের পরিস্থিতি জানার চেষ্টা করছে। পাশাপাশি তাঁদের যতটা সম্ভব নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

হামলার পর রিয়াদগামী ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। ওই সময় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের কোনো ফ্লাইট ছিল কি না কিংবা কোনো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের কাছে কোনো তথ্য নেই। হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইট বন্ধ করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ঘটনাটি মাত্র ঘটেছে। এ বিষয়ে সৌদি সরকার এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মালিকদের সঙ্গে আলোচনা করতে হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রিয়াদ বিমানবন্দর   সৌদি আরব   বাংলাদেশি নিহত   হুথি বিদ্রোহী   শামা ওবায়েদ ইসলাম   পররাষ্ট্র মন্ত্রণালয়   প্রবাসী বাংলাদেশি   মধ্যপ্রাচ্যের যুদ্ধ   রিয়াদগামী ফ্লাইট   বাংলাদেশি শ্রমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close