রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আটক থেকে মুক্তি পেয়ে মোদিকে তীব্র আক্রমণ অভিজিতের      ● অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি      ● ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, ১৫ অক্টোবর থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা      ● মারুবেনি কর্পোরেশনকে বাংলাদেশে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● কক্সবাজারে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, ২০ শয্যার ইউনিটে রোগী দ্বিগুণ      ● মাদক নির্মূলে পরিবার-শিক্ষাপ্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে: পাপ্পা      ● অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিড বাংলাদেশের      ● মজিদ জরিনা ফাউন্ডেশন কলেজে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ও নবীনবরণ      ● ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ      ● লাকসামে চার উপজেলার ১২০ জন গণমাধ্যমকর্মীকে নিয়ে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা      ● নিকাব বিতর্কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ চান ঢাবি শিক্ষক তাসনিম      ● আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে প্রস্তুত থাইল্যান্ড, আসছেন ১৫ হাজার প্রতিনিধি      
আটক থেকে মুক্তি পেয়ে মোদিকে তীব্র আক্রমণ অভিজিতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২:০৫ পিএম

দিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে ভারতের জন্য ‘লজ্জার’ বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’

শনিবার দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক ধরপাকড় চালায়। এর পরদিনও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেয় সংগঠনটি।

রোববার দিল্লির এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিজিৎ দীপকে, সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দেওয়া হয়। আটকের প্রায় ২৪ ঘণ্টা পর তাঁরা মুক্তি পান।

তবে মুক্তির ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিজেপি। সংগঠনটির আইনবিষয়ক প্রধানের ভাষ্য অনুযায়ী, আগামী এক বছর তাঁরা এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না, যাতে শান্তিভঙ্গ হয়।

উড়োজাহাজ থেকেই আটক তিন নেতা

শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট পর উড়োজাহাজের ভেতর থেকেই তিন নেতাকে আটক করা হয়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ ফ্লাইটটি সকাল ১০টা ১৮ মিনিটে অবতরণ করে। পরে বিমানবন্দরের এয়ারসাইড অপারেশনস কন্ট্রোল সেন্টারের নির্দেশে উড়োজাহাজটিকে দূরবর্তী পার্কিং বে আর১২-তে নেওয়া হয়।

এদিকে, রোববার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সিজেপির। সংগঠনটি দিল্লিতে আবারও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নরেন্দ্র মোদি   অভিজিৎ দীপকে   ককরোচ জনতা পার্টি   সিজেপি   দিল্লি   ভারতীয় রাজনীতি   বিক্ষোভ   আটক ও মুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close