বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● উত্তাল সাগর, সেন্ট মার্টিনে আটকা প্রায় ১ হাজার পর্যটক      ● ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র      ● রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল      ● নাশকতা ঠেকানোর দাবিতে জামালপুরের মোড়ে মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি      ● যশোরে আইনশৃঙ্খলা তদারকিতে মধ্যরাতে সশরীরে মাঠে পুলিশ সুপার      ● যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ      ● নবীনগর-চন্দ্রা মহাসড়কে পার্কিং করা খালি ট্রাকে দুর্বৃত্তের আগুন      ● ভালুকায় পার্কিংয়ে থাকা বাসে আগুন      ● এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ      ● এমপি দীপু ভূঁইয়ার উদ্যোগে,রূপগঞ্জে হচ্ছে তিনটি নতুন ফায়ার স্টেশন      ● নিজেদের প্রযুক্তিতে স্যাটেলাইট তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর      ● বিএডিসির বীজে আস্থা হারাচ্ছেন কৃষক, ঝুঁকছেন বেসরকারি কোম্পানি বীজে      
ডিমের বাজারে ডিএসসিসির তদারকি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম

ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় রাখা, অসাধু মুনাফাখোরি রোধ এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন কাঁচাবাজারে একযোগে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, বাসাবো বউ বাজার, নবাবগঞ্জ বাজারসহ ডিএসসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় এ সমন্বিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের সময় বাসাবো বউ বাজারে আইন অমান্য ও অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আইন, ২০০৯ অনুযায়ী দুটি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিএসসিসি জানায়, অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য, পাইকারি ক্রয় রশিদ ও মুনাফার পরিমাণ যাচাই করা হয়। একই সঙ্গে অতিরিক্ত দামে ডিম বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানের অংশ হিসেবে চলাচলের পথ স্বাভাবিক রাখতে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন মালামালও অপসারণ করা হয়। আইন ভঙ্গের দায়ে করা দুটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে ফকিরাপুল বাজারে ডিমের বাজার তদারকি করেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবা খান। কাপ্তান বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তারা বাজারে ডিমের সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখেন এবং কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দামে ডিম বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন।

অন্যদিকে অঞ্চল-৩-এর ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাজারে ডিমের মূল্য মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তার উন নেছা শিউলী। এছাড়া অঞ্চল-৫-এর ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নাল মোল্লা।

জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ ধরনের মনিটরিং ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডিমের বাজার   ডিমের দাম   ডিএসসিসি   মোবাইল কোর্ট   বাজার মনিটরিং   জরিমানা   ফুটপাত দখল   ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন   কাঁচাবাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close