শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      ● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      ● শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া চালুর পরিকল্পনা      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান বেশি: রাষ্ট্রপতি      ● আইনশৃঙ্খলা দেখতে গোপালগঞ্জে তিন প্রধান      ● নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ      ● ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আফিয়া      ● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      
ভালুকায় পার্কিংয়ে থাকা বাসে আগুন
প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘মীর এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩)। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, স্কয়ার ফ্যাশন সংলগ্ন রাস্তার পাশে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। এসময় বাসের একজন কর্মী ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ভালুকা ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, ভোর পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসের বসার সিট, বর্ণাট সিট ও জানালার গ্লাস ভেঙে পুড়ে গেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ জন সদস্য অগ্নিনির্বাপণ কাজে অংশ নেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসটির মালিক মো. শফিকুল ইসলাম। তিনি পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মৃত শরাফত আলী ছেলে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা বাসটিতে আগুন লাগার পর তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ করেন। তিনি বলেন, বাসের ভেতরের সিট ও জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ইঞ্জিনে কোনো ক্ষতি হয়নি। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, বাসের মালিক শফিকুল ইসলামের দাবি সম্পূর্ণ বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে গাড়িটি কেনা হয়েছিল। গাড়ির কাজ করানোসহ প্রায় ২১ লাখ টাকার লোন রয়েছে। আগুনের ঘটনায় সম্পূর্ণ বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   ময়মনসিংহ   বাসে আগুন   অগ্নিকাণ্ড   মীর এক্সপ্রেস   ফায়ার সার্ভিস   জামিরদিয়া   স্কয়ার মাস্টারবাড়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close