মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা      ● গুলশান-বারিধারা থেকে সাঈদ খোকন গ্রেপ্তার      ● রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা      ● ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত, জরিমানা-সুদ মওকুফ      ● নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী      ● পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৮ দোকান ও ৫ বসতঘর      ● মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার      ● সীমান্তে নজরদারি জোরদার, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা      ● সোনাইমুড়ীতে ডাকাতি মামলার আসামি নুর রহমান গ্রেপ্তার      ● চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার অবৈধ মোবাইল জব্দ, আটক ১      ● ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেফতার      ● আখাউড়ায় কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ      
২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪০ AM

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশের বাজারে এই দরেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। গত শনিবার (১৪ নভেম্বর) সকালে নতুন এ দাম ঘোষণা করে বাজুস, যা ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়। এটি ছিল টানা পঞ্চম দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্বর্ণের দাম   আজকের স্বর্ণের দাম   বাজুস   সোনার বাজার   রুপার দাম   ২২ ক্যারেট স্বর্ণ   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close